বাঁশখালীতে ইয়াবাসহ আটক ৪
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পাচারকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার দক্ষিণ পুঁইছড়ি এলাকাধীন (বাঁশখালী-পেকুয়া) প্রধান সড়কে পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ তাদের আটক করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশ এসআই লিটন সঙ্গীয় ফোর্স নিয়ে পুঁইছড়ি এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করেন। এ সময় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার সদর থানার পিএম খালী এলাকার নূরুল হকের ছেলে বাদশা মিয়াকে (২৬) এবং বিকেলে দ্বিতীয়বার অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামের কোতোয়ালি থানার জুবলি রোডস্থ এনায়েত বাজার নূরুল হকের ছেলে আজিমুলকে (৩১) এবং সন্ধ্যা ৭টার দিকে একই স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ ইয়াবাসহ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প (বি-থ্রি মাঝি জাকারিয়া) এলাকার জালাল আহমেদের ছেলে ছালেহ আহমদকে (৫৫) ও ক্যাম্প-৪ এলাকার নুরুল ইসলামের ছেলে আমান উল্লাহকে (১৯) আটক করে পুলিশ।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ আজিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রিজের দক্ষিণ পার্শ্বে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে পৃথক অভিযানে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে বলেও জানা তিনি।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই