অপহরণের আসামিসহ গ্রেপ্তারের পর জানা গেল সবাই মাদক ব্যবসায়ী
দুপুরের ব্যস্ত সড়কে এক ব্যক্তি স্বাভাবিকভাবে হাঁটছিলেন। হঠাৎ করেই একটি প্রাইভেটকারে করে আসা কয়েকজন লোক তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এই নাটকীয় অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রীতিমতো আলোড়ন তোলে। ভিডিওর সূত্র ধরে ভিকটিমকে উদ্ধারে ও ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। শেষ পর্যন্ত দু’জন অপহরণকারীকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—মাদকের পাওনা টাকা উদ্ধারের উদ্দেশ্যেই ওই অপহরণ ঘটানো হয়েছিল।
মঙ্গলবার রাতে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ১৮ এপ্রিল ২০২৫, দুপুরে উত্তরা পূর্ব থানার আওতাধীন জাফরান হোটেলের সামনে, বিএনএস সেন্টারের বিপরীত পাশে ৩-৪ জন ব্যক্তি একটি অজ্ঞাত প্রাইভেটকারে এক পথচারীকে জোর করে তুলে নিয়ে যায়। ঘটনার ভিডিও ভাইরাল হলে উত্তরা পূর্ব থানার একটি চৌকস অভিযানিক দল ভিকটিম উদ্ধারে এবং আসামিদের সনাক্ত করতে তৎপরতা শুরু করে। তবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তদন্তের গতিপথ প্রাথমিকভাবে জটিল হয়ে পড়ে।
উত্তরা ডিসি মহিদুল ইসলাম আরও জানান, ভিডিও বিশ্লেষণ এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণে ব্যবহৃত গাড়ির নম্বর সনাক্ত করে পুলিশ অভিযুক্তদের অবস্থান নিশ্চিত করে। এরপর ২৮ এপ্রিল ২০২৫, এয়ারপোর্ট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এ কে এম এমরানুল হক মারুফ এবং উত্তরা পূর্ব থানার একটি অভিযানিক দল অভিযুক্ত ড্রাইভার মো. হাসানুজ্জামান শাওন (৩৬) কে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করে।
পরে তাকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্ব চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপর অভিযুক্ত মো. আমির হোসেন (৩২) কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আমির হোসেন জানান, তারা মূলত মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যেই উত্তরা থেকে আরিফ (৩১) নামে এক যুবককে অপহরণ করে রূপগঞ্জে নিয়ে যায়। পরে টাকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।
ডিসি মহিদুল আরও জানান, এ ঘটনায় জড়িত আরও দুই অপহরণকারীর সন্ধানে অভিযান চলছে এবং অপহৃত আরিফকেও আইনের আওতায় আনার প্রস্তুতি রয়েছে।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ