ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে হাতকড়াসহ পালানোর ২০ দিন প‌রে আসামি গ্রেপ্তার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩০-৪-২০২৫ বিকাল ৫:৩২

মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ২০ দিন পরে মাদক মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মাদারীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন  কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা।
পুলিশ জানায়, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছ বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল (২৯ এপ্রিল) রাত ১১ টার দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে  আসামি আল আমিন গ্রেপ্তার করা হয়। এপর্যন্ত উক্ত মামলায় ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী আল আমিনের নামে ইতিপূর্বে কালকিনি থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?