খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজির চৌগাছা থানা পরিদর্শন
খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্র্ইাম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন চৌগাছা থানা পরিদর্শন করেছেন। বুধবার বেলা ১১ টায় তিনি সংশ্লিষ্ট থানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় থানার পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার, "ক" সার্কেল মোহাম্মদ আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম আন্ড অপস্) আবুল বাশার, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। ফুলেল শুভেচ্ছা শেষে থানার একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে সালাম প্রদান করেন। সালাম গ্রহন শেষে তিনি চৌগাছা থানা প্রাঙ্গণ ঘুরে দেখেন।
এ সময় তিনি থানার অস্ত্রাগার, মালখানা এবং অফিস পরিদর্শন করেন। থানার বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করার পাশাপাশি তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি পুলিশের বিভিন্ন কর্মকর্তার সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগনের যানমালের নিরাপত্তার স্বার্থে আন্তরিকতার সাথে কাজ করার আহবার জানান।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা