ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিরিচ হাতে নিয়ে সন্ত্রাসীর মহড়া


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ৩:৪৯

নগরীর চান্দগাঁও থানাধিন বহদ্দারহাট এলাকায় এক মহিলাকে রাস্তায় দাড়িয়ে ইভটিজিং ও আশ্লীল কথা বার্তা বলার প্রতিবাদ করায় কিরিচ দিয়ে কুপিয়ে তিনজনকে গুরুতর আহত করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী লম্বা নাছির ও তার সহযোগীরা। এসময় তারা বহদ্দারহাট-কালারপুল এলাকায় হামলা-ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালায়। প্রকাশ্যে কিরিচ হাতে নিয়ে অসন্ত্রের মহড়া দেয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। 
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এলাকার এক মহিলাকে বখাটে কিছু যুবক রাস্তায় দাড়িয়ে ইভটিজিং এবং অশ্লীল ভাষা ব্যবহার করায় স্থানীয়রা প্রতিবাদ করলে এ ঘটনার সূত্রপাত হয়। হামলায় গুরুতর আহত একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার এক নারীকে রাস্তায় দাঁড় করিয়ে অশ্লীল আচরণ করছিল কয়েকজন বখাটে যুবক। এলাকার  লোকজন এগিয়ে এসে প্রতিবাদ করলে একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এসময় গ্যাং লিডার লম্বা নাছির ও তার সহযোগীরা বেশ কয়েকজনকে মেরে গুরুতর আহত করেন। ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করে পুরো এলাকায়।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজে  দেখা যায়, এক যুবক ধারালো কিরিচ হাতে বারবার হামলার চেষ্টা করছে। তার নাম বাচ্চু,  সে ওই এলাকার লম্বা নাছিরের ছোট ভাই। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন ব্যক্তি  থানায় লিখিতভাবে কোন অভিযোগ করেনি  জানান চান্দগাঁও থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম।
উল্লেখ্য, পটির সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ বহদ্দারহাট ও কালারপুল এলাকার বাসিন্দারা। ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ফরিদেরপাড়ায় নুরুল ইসলাম নামে এক কিশোরকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে এই গ্রুপের সদস্যরা।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন