ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান মে দিবস -২০২৫ পালিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:৭

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ পালিত হয়েছে। 

গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান রং - বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা'য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার শপথ বৈরাগী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোওয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, গোপালগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের উপ-মহাপরিদর্শক এইচ.এম. শাহাদাত,যমুনা টিভির সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন জে.কে পলিমার ইন্ডাস্ট্রিজ- এর জিএম মোঃ কুতুব উদ্দিন, উরফি এ্যাপারেল লিমিটেড এর কোয়ালিটি ম্যানেজার বদরুল ইসলাম রিয়াজ ও অপারেটর রুপা খানম।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস