(পর্ব ২)
লোহাগড়ায় রাজস্ব শাখায় সাধারণ শাখার কর্মচারীর নিয়োগ: নাজির শাহিদুরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলা ভূমি অফিসে নাজির হিসেবে কর্মরত শাহিদুর রহমানের বিরুদ্ধে সরকারি নিয়োগ বিধিমালা লঙ্ঘন, ভিপি ফাইল গায়েব এবং একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে সাধারণ শাখার একজন কর্মচারী হিসেবে কর্মরত শাহিদুর রহমান কীভাবে রাজস্ব শাখার গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হলেন, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও অসন্তোষ।
সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (স্থানান্তর) বিধিমালা, ২০২০ অনুযায়ী, যেকোনো কর্মচারীকে এক শাখা থেকে আরেক শাখায় স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসকের প্রেষণ আদেশে তিনি নিয়োগ পেয়েছেন—তবে সেই আদেশ প্রকাশ পেয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, শাহিদুর রহমান দীর্ঘদিন ধরে ঘুষ গ্রহণ, রেজিস্ট্রেশন কার্যক্রমে অনিয়ম, সাধারণ নাগরিকদের হয়রানি এবং ভূমি অফিসের কার্যপ্রবাহে বেআইনি হস্তক্ষেপ করে আসছেন। অভিযোগ রয়েছে, তিনি ভিপি ফাইল গায়েব করে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ হিসাবের ফাইলেও গড়মিল রয়েছে।
এমন নিযুক্তি সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৫৯ এবং স্থানান্তর বিধিমালা ২০২০-এর বিধি ৬ অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। একইসাথে, দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ১৬৮ অনুযায়ী, ক্ষমতা ছাড়িয়ে সরকারি পদে দায়িত্ব পালন করা একটি ফৌজদারি অপরাধ। এছাড়া, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর আওতায় তার বিরুদ্ধে মামলা করা সম্ভব।
এ বিষয়ে জানতে, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রকে মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
সচেতন নাগরিকরা বলছেন, “এই ধরনের অনিয়মের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত হওয়া উচিত। কেবলমাত্র ক্ষমতা বা প্রভাব খাটিয়ে কেউ যদি একটি গুরুত্বপূর্ণ পদ দখল করে অনিয়মে লিপ্ত হন, তাহলে তা প্রশাসনের ব্যর্থতা।”
এলাকাবাসীর দাবি, ভিপি ফাইল গায়েব এবং অননুমোদিত নিয়োগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। যেন ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত