ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তাড়াশে হেফাজত ইসলাম বাংলাদেশ'র উদ্যোগে বিক্ষোভ মিছিল


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১-৫-২০২৫ বিকাল ৭:৩৭

সিরাজগঞ্জের তাড়াশে  নারী বিষয়ক সংস্কার  কমিশনের কোরআন  ও সুন্নাহ বিরোধী প্রতিবেদন ও কমিশন  বাতিলের দাবিতে  বিক্ষোভ মিছিল ও  দোয়া মাহফিল   অনুষ্ঠিত হয়েছে। ১ মে বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজত ইসলাম বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার  নেতা কর্মীরা  জমায়েত হতে থাকে। পরে  ওই সংগঠনের আয়োজনে  নারী বিষয়ক সংস্কার  কমিশনের কোরআন  ও সুন্নাহ বিরোধী প্রতিবেদন ও কমিশন  বাতিলের দাবিতে  বিক্ষোভ মিছিল  বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। "ধর্ম বিরোধী  নারী কমিশন বাতিল করতে হবে করতে কবে" এই শ্লোগানে মুখরিত  হয়ে  উঠে পৌর শহর। এ বিক্ষোভ মিছিলে  উপস্থিত ছিলেন  হেফাজতে ইসলাম বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল ওহাব, সহ সাধারণ সম্পাদক মাওলানা বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক  সিদ্দিকুর রহমান রাজু, প্রচার সম্পাদক মুফতি আব্দুর রহিম প্রামানিক, দপ্তর সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মোক্তার হোসাইন, মাওলানা আজমল হোসেন, ইসলামি আন্দলোন বাংলাদেশ এর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন,ইসলামি যুব আনদোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হুদা,মাওলানা মাহমুদুল হাসান, সহ আরও অন্যান্য ওলামায়ে কেরামগন। বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া পরিবেশন করেন হাফেজ মুজিবুর রহমান সাহেব।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার