মাদারীপুরে মহান মে দিবস পালন
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর গোপালগঞ্জের উদ্যোগে বণাঢ্য র্যালী, আলোচনা সভা ও প্রধান উপদেষ্টার ভাষণ অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার প্রদর্শণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কমর্চারীসহ নানা শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, সহকারী পুলিশ সুপার চাতক চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাজরিন তন্বী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর গোপালগঞ্জের শ্রম পরিদর্শক (সাধারণ) মো. রকিবুল হাসান লিমন ও ইফতেখারুল কবীর প্রমুখ।
এসময় বিভিন্ন শ্রমিক ইউনিটের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। এছাড়াও জেলা বিএনপি, শ্রমিকদল, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নসহ নানা সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
Link Copied