ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আইজি ব্যাজ পেলেন রামগঞ্জ থানার ওসি


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২৫ দুপুর ২:১৭

বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৫-এ বিশেষ স্বীকৃতিস্বরূপ “আইজি ব্যাজ” লাভ করেছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার।রামগঞ্জ থানায় যোগদানের পর টানা দুইবার তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক আয়োজনে মাননীয় মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম, ওসি মোহাম্মদ আবুল বাশারের হাতে এই মর্যাদাপূর্ণ ব্যাজ তুলে দেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মাননা লাভ করেছেন বলে জানা গেছে। ওসি আবুল বাশার রামগঞ্জ থানায় যোগদানের পর থেকে মাদক ও জুয়া প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

তার নেতৃত্বে রামগঞ্জ থানায় নাগরিক সেবার মান উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেবাপ্রত্যাশী মানুষ থানায় এখন আরও সহজে ও দ্রুত সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আইজি ব্যাজ অর্জনের  ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয়, এটি রামগঞ্জ থানার প্রতিটি পুলিশ সদস্য এবং রামগঞ্জবাসীর সম্মিলিত সাফল্য। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও আমি দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকব।”

তার এই অর্জনে রামগঞ্জের বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন

কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির নতুন কমিটির পরিচিতি সভাসহ মেয়র প্রার্থীর আত্বপ্রকাশ

তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পুলিশ অফিসার টিএসআই আসাদুজ্জামান

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগ

মনোহরগঞ্জে ২০ বছরেও সংস্কার হয়নি সড়ক জনদুর্ভোগ চরমে

শেরপুরে শিক্ষার প্রেরণায় জেলা প্রশাসকের বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ও কাঁকড়া শিকার

বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

পেকুয়ায় বন্যার গ্রাসে আনাবিয়া এগ্রো, ক্ষতির আশঙ্কা ২ কোটি টাকা

বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১