সুবিপ্রবিতে গুচ্ছের 'বি' ইউনিটের পরীক্ষা সম্পন্ন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে 'বি' ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২ মে) সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস ও আব্দুল মজিদ কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯ শত ২২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮শত ১৬ জন। অনুপস্থিত ১০৬ জন। উপস্থিতির হার ৮৮.৫ শতাংশ।
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ ও প্রক্টর ড. শেখ আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
উল্লেখ্য, আগামী ৯ মে ৩য় ধাপে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে 'এ' ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এতে ২ হাজার ৮ শত ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে৷
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?