ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নোয়াখালীতে বাকবিতন্ডায় মাথা ফাটালো ছাত্রদল নেতার


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ১২:৪৫

নোয়াখালীর সদর উপজেলায় এডিপির প্রকল্পের এইচবিবি সড়ক নির্মাণে বাকবিতন্ডায় এক ছাত্রদল নেতাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রদল নেতা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

হামলার শিকার ছাত্রদল নাম মিজানুর রহমান (৩১) তিনি উপজেলার কালাদরাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সল্যাডগী এলাকার আবু জাকেরের ছেলে।  

শুক্রবার (২ মে) দুপুরের দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী ছাত্রদল নেতা অভিযোগ করে বলেন, উপজেলার পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এডিপির প্রকল্পের আওতায় ১১১মিটার এইচবিবি (হেরিং বোনবন্ড) ইট সলিং করণের কাজ করছেন তিনি। সড়ক ইট সলিং করা হলে আর পাকা হবেনা এমন অজুহাতে শুক্রবার সকালে কাজে বাধা দেয় স্থানীয় আবুল খায়ের নামে এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যান ছাত্রদল নেতা মিজানুর রহমান। সেখানে বাকবিতন্ডার একপর্যায়ে আবুল খায়ের, রিয়াজ, মেহরাজ, বেলাল, আজাদসহ আরো কয়েকজন অতর্কিত ভাবে তার ওপর হমলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।  

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আবুল খায়েরের মুঠোফোনে একাধিক কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

জানতে চাইলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম বলেন, খবর পেয়ে আহত ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখে এসেছি। তবে তার হামলার কারণ সেটি আমি পুরোপুরি জানিনা।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, ইটের মান ভালো নয়, এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর