ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে পিরোজপুর পৌর শহরের ভাড়ানি খাল পুনঃখনন কার্যক্রম অব্যাহত রয়েছে


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ৩:৬

পিরোজপুরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া শত বছরের পুরোনো ভাড়ানি খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে ‎জানা গেছে, পৌর শহরের বুক চিড়ে বয়ে চলা দুই কিলোমিটার দীর্ঘ ও ২০-২২ ফুট প্রস্থ এ খালের দুই পাশজুড়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। এখন এসব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খালটির আগের রূপ ফিরিয়ে আনা হচ্ছে।

উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে খালের দুই পাশের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে কিছু পাকা স্থাপনাও রয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খানের নির্দেশে পিরোজপুরের ঐতিহ্যবাহী ভারানি খালের পুনঃ খননের দ্বিতীয় দিনের কার্যক্রম পরিদর্শন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এ সময় তার সাথে ছিলেন পিরোজপুর জেলা কৃষকদলের সহ-সভাপতি এম সোহেল মাহমুদ, সাবেক ছাত্রনেতা আলিফ আহমেদ রাজিব সহ পিরোজপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,জেলা পরিষদ,পিরোজপুর পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পিরোজপুর জেলা কৃষকদলের সহ-সভাপতি এম সোহেল মাহমুদ বলেন,পিরোজপুরের ঐতিহ্যবাহী এই ভাড়ানি খালটি একটি জনগুরুত্বপূর্ণ খাল,বিগত ১৬ বছর এই খালটি পরিত্যক্ত অবস্থায় ছিলো,আমি পিরোজপুরের জেলা প্রশাসককে খালটি পুনঃ খননের জন্য তার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা পিরোজপুর পৌরবাসী ও আমার জেলা কৃষক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি।

পরিদর্শন শেষে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন,আমরা পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে এবং এখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কে নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে,এই খাল খনন কার্যক্রম অব্যাহত থাকবে,আমরা বিশ্বাস করি পিরোজপুর পৌরবাসীর  দীর্ঘদিন প্রাণের দাবি যে এই খালটি অপ দখলমুক্ত হোক ও প্রবাহমান হোক সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারবো এবং পিরোজপুর পৌরবাসীকে একটি সুন্দর খাল উপহার দিতে পারবো,আমরা এই খাল খননের পূর্বে মাইকিং করেছি ও সবাইকে জানিয়েছি আমার বিশ্বাস কোন না কোন ভাবে প্রত্যেকের কাছে এই তথ্য চলে গিয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে আমরা প্ল্যানিং করেছি সবাইকে জানিয়ে কার্যক্রম শুরু করেছি। আপাতত আমাদের সাথে পিরোজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে পিরোজপুর পৌর প্রশাসন,  উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন রয়েছে এছাড়াও সকলের সহযোগিতায় আমরা পূর্বের অবস্থানে এবং ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ