ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিরোজপুরের মাদ্রাসা শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৩-৫-২০২৫ বিকাল ৫:২১

৩ মে ২৫ (শনিবার) সকাল ১১.০০ মিনিটে  পিরোজপুর শহরস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে পিরোজপুর সদর উপজেলার মাদ্রাসার শিক্ষকদের মাদ্রাসা শিক্ষা,পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায়  পিরোজপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী,
উক্ত মত বিনিময় সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র (দাখিল) এর হল সুপার মোঃ শওকত আলী,এছাড়াও উপস্থিত ছিলেন নেছারিয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা পিরোজপুরের অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন  সহ বিভিন্ন মাদ্রাসা প্রধান ও সহকারী শিক্ষকগণ।

উপস্থিত মতবিনিময় সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন এবং মাদ্রাসার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গত ২৪-০৪-২৫ তারিখে কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক কর্তৃক নকল সাপ্লাইল করে যা শিক্ষাকতার পেশাদারিত্বের মার্যাদাকে ক্ষুন্ন করে। তাই মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী আধুনিক এবং নকল মুক্ত করতে সকলের সহযোগীতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ