ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে খাল ভরাট করে অনুমতি বিহীন মাস ব্যাপি বাণিজ্য মেলা,মহাসড়কে দীর্ঘ যানযট


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩-৫-২০২৫ বিকাল ৫:২২

চট্টগ্রাম চন্দনাইশে মাস ব্যাপি বাণিজ্য মেলায় জেলা প্রশাসকের অনুমতি না পেয়ে তবুও ঢাক-ঢোল পিঠিয়ে নানান আয়োজনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন হয়েছে কোটি টাকার বানিজ্য মেলা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন গাছবাড়িয়া সরকারি কলেজের জমিতে চারপাশে টিন দিয়ে ঘেরা দিয়ে,চড়া দামে ভাড়া দিয়েছেন অর্ধশত স্টল, নির্মাণ হয়েছে সুদৃশ্য তোরণ, তোরণের দুই পাশে রয়েছে টিকেট কাউন্টার, মেলা মাঠে প্রবেশ করতে গুণতে হচ্ছে জনপ্রতি ১০ টাকা। মেলাস্থলে করা হয়েছে লাইটিং,চলছে সার্কাস ও বিভিন্ন রাইড। জমজমাট চলছে বেচা-কেনা। মেলায় প্রবেশের জন্য ভরাট করা হয়েছে সরকারি খাল,বৃষ্টি হলেই পানি জমে প্লাবিত হবে বিশাল এলাকা, মহাসড়কে বিঘ্ন হচ্ছে  যানচলাচল। মেলা মাঠের পাশেই রয়েছে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান হাশিমপুর মকবুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা।

জানা যায়, পায়রা নামক সংগঠনের ব্যানারে আলী ইমরান নামের এক ব্যাক্তি মার্চ মাসের শুরুর দিকে মাসব্যাপী মেলার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করলেও মেলেনি অনুমতি। তবে জেলা প্রশাসক অনুমতি দিয়েছেন এমন মিথ্যা তথ্যে ছড়িয়ে কোটি টাকা আয় করবেন প্রভাবশালী আলী ইমরান। তার খুটির জোর নিয়েও চর্চা চলছে সাধারণ মানুষের মাঝে।

মেলার অনুমতির আবেদনকারী আলী ইমরান জানান, জেলা প্রশাসক মহোদয় অনুমতি দিয়েছেন। অনুমতির কাগজ দেখতে চাইলে তিনি জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করতে বলেন।

জন দুর্ভোগের বিষয় নিশ্চিত করে চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী জানান, এসএসসি পরীক্ষার মাসে কলেজ, মাদ্রাসা ও মহাসড়কের পাশে অনুমতি বিহীন মেলা ও সরকারি খাল ভরাটের  কারণে বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। 

 চন্দনাইশ থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান, মেলার অয়োজক কতৃপক্ষ অনুমতির কোন কাগজ পত্র দিতে পারেনি তবে কোন সমস্যা হলে দায় পুলিশের উপর আসবে তাই মেলায় পুলিশ টিম নিয়োজিত রেখেছি। 

সরকারি কলেজের জায়গায় মেলার ব্যাপারে গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার দত্ত কে একাধিকবার কল ও মেসেজ দেয়া হলেও সাড়া পাওয়া যায়নি।  তবে মেলার মাঠ কলেজের জায়গা বলে নিশ্চিত করেছেন গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন জানান,আয়োজনকারী কতৃপক্ষ জেলা প্রশাসক স্যারের কাছে অনুমতির আবেদন করেছেন। আমি বিধি মোতাবেক রিপোর্ট প্রদান করেছি। গতকাল মেলা উদ্বোধন হয়েছে বলে শুনেছি তবে অফিসিয়াল ভাবে অনুমতির কোন কপি আমার হাতে আসেনি।

জেলা প্রশাসকের অনুমতির ব্যাপারে মিথ্যা তথ্য ছড়ানোর ব্যাপারে  চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম জানান,এরা দুষ্ট চক্র, এ ধরনের কোন মেলার অনুমতি জেলা প্রশাসন দেয়নি।

এমএসএম / এমএসএম

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন