নেত্রকোনার মদনে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতে হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
নেত্রকোনার মদন উপজেলার আখাশ্রী গ্রামে ছাগলকে কেন্দ্র করে জমিজমার পুরনো বিরোধের জেরে ভয়াবহ রক্তক্ষয়ী হামলায় নিহত হয়েছেন ইমাম হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে একটি ছাগল ফসলি জমিতে ঢুকে ফসল নষ্ট করলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেশীয় অস্ত্রসহ প্রায় ৩০-৩৫ জন অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে ছিল বল্লম, রড, রামদা ও শাবল। গুরুতর আহত ইমাম হোসেনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।
নিহতের পরিবারের অভিযোগ, এটি নিছক ঝগড়া নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। জমি সংক্রান্ত দীর্ঘদিনের শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে। তারা জানান, মদন থানায় দায়ের করা মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে আরও ১৫-১৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে এক মাস পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি এখনও পলাতক।
আজ (৩মে)শনিবার মদন উপজেলায় নিহতের পরিবার ও এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহতের ভাই বলেন,আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রাখতে চাই, কিন্তু বারবার আবেদন করেও বিচার পাচ্ছি না।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা