ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এবি পার্টির সাবেক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, জামায়াতের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩-৫-২০২৫ রাত ১০:১১

ফেনী জেলার পরশুরাম উপজেলা মির্জানগর ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য তোড়জোড়ের অভিযোগ উঠেছে এবি পার্টির সাবেক জেলা যুগ্ম আহবায়ক জাফর আহমেদের বিরুদ্ধে। ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান এর আগে এবি পার্টির পদধারী নেতা হলেও গণঅভ্যুত্থান পরবর্তীতে খোলস পরিবর্তন করে  ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের জন্য শিবিরের সাবেক কিছু নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে জামায়াতের পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন নেয়ার চেষ্টা করে যাচ্ছেন, যাতে ক্ষুব্ধ স্থানীয় জামায়াত শিবিরের ত্যাগী নেতাকর্মীরা।

 এ ছাড়াও এবি পার্টির সাবেক এই নেতার বিরুদ্ধে, অসৎ উপায়ে ব্যবসায় অর্থ আত্মসাৎ ও দখল দারিত্বসহ,অশ্লীল ও অন্যায় আচরন সহ নানান অভিযোগ উঠেছে। 

এ বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জামায়াত নেতা বলেন, জাফর আহমেদ এর বিরুদ্ধে অভিযোগ গুলো দীর্ঘদিন যাবত শুনে আসতেছি, তার মত একজন সুযোগসন্ধানী মানুষ প্রার্থী হওয়ার জন্য দলের মধ্যে গ্রুপিং করে দলীয় শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন। অথচ একই ইউনিয়নে জামায়াত সমর্থীত সাবেক চেয়ারম্যান সহ গত ১৫ বছর ধরে নির্যাতনের স্বীকার নেতাকর্মীরা থাকলেও তার গ্রুপিংয়ের কারনে বাকিরা মুল্যায়িত হচ্ছে না। 

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের একাধিক সদস্যর  সাথে যোগাযোগ করলে তারা বলেন, " আমরা জাফর আহমেদের ব্যাপারে জামায়াতের কাছে অভিযোগ দিয়েছি আশা করি তারা সুরাহা করবেন,পরবর্তীতে আইনের দ্বারস্থ হবো"

এদিকে জামায়াতের নির্বাচনী সূত্রে জানা যায় , ফেনী পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে এখনো জামায়াত তার প্রার্থী ঘোষণা করেনি।এদিকে এবি পার্টির গত কমিটিতে যুগ্ম আহবায়ক পদে থাকলেও ৫ আগষ্ট পরবর্তীতে কমিটিতে তাকে রাখা হয় নি বলে সূত্র জানিয়েছে।

এ বিষয় এ জানতে জাফর আহমেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং এগুলো আমার বিরোধী লোকজন করাচ্ছে, পিতৃপরিচয়হীন সন্তান যারা তারাই আমার বিরুদ্ধে এগুলো বলছে কয়েকজন মিলে এগুলো করতেছে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা