ঢাকা বৃহষ্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

কাশিয়ানীতে বিএনপি নেতার অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ২:১৭

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হক ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

রোববার (৪ মে) উপজেলার উত্তর ধানকোড়া বটতলায় এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন, ‘ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মচারী বাচ্চু মিয়া ১৬ বছর আগে তার ভাগ্নি জামাই ইবাদ শেখের কাছ থেকে একটি জমি কিনেন। কিন্তু তাদের বসবাস করার মতো জায়গা-জমি না থাকায় মানবিক কারণে ওই জমিতে বসবাস করতে দেন। সম্প্রতি ওই জমি বুঝে ও ছেড়ে দিতে বললে উল্টো টাকা দাবি করেন এবং হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান। এক পর্যায় গত ২৯ এপ্রিল রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হকের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।’

তিনি আরও বলেন, গত ২৯ এপ্রিল রাতে উত্তর ধানকোড়া গ্রামের মামুন সরদারকে সালিশ থেকে বাড়ি ফেরার পথে লোকজন নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একই গ্রামের আখের শেখের মাছের ঘের দখল ও মাছ লুটের চেষ্টা চালায়। পোস্টার ছেঁড়ার অভিযোগ এনে এলাকার বিভিন্ন লোকজনের নামে থানায় অভিযোগ দেয় এবং তৎকালীন কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিনের যোগসাজসে হত্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি ও চাঁদা দাবি করে। 

মোস্তফা শেখের সাথে তার আপন ভাইয়ের বিরোধ চলছিল। বিএনপি নেতা এমদাদুল হক অপর ভাইয়ের পক্ষ হয়ে লোকজন নিয়ে তাকে মারধর করে এবং মুখের দাঁড়ি টেঁনে ছিড়ে ফেলে। 

এছাড়াও তিনি আরও বলেন, বিল্লাল শেখ নামে এক ব্যক্তি ইমদাদুল হকের কাছে পাটের পাওনা টাকা চাওয়ায় তাকে বেধড়ক মারপিট করে। পাটের পাওনা টাকা চাওয়ায় পাশ্ববর্তী পারকরফা গ্রামের সোহান শেখ, পাথরঘাটা গ্রামের খানজাহানকেও বেধড়ক মারপিট করে আহত করে এবং তাদেরকে হত্যা মামলার ভয় দেখায়। এছাড়াও তার বিরুদ্ধে ৫ আগস্টের পরে জোরপূর্বক ইতনা খেয়াঘাট দখলের চেষ্টা এবং পরানপুর পশুরহাট থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিএনপি নেতা এমদাদুল হক ও তার বাহিনীর চাঁদাবাজি, হামলা, লুটপাট ও নির্যাতনের হাত থেকে বাঁচতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. মামুন সরদার, নুরুল ইসলাম, মোস্তাফা শেখ, মো. আমির আলী খানসহ এলাকাবাসী এবং বিভিন্ন ইলেকট্রানিক্স-প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয় জানতে বিএনপি নেতা এমদাদুল হকের মুঠোফোনে কল দিলে তিনি  বলেন, ‘এ বিষয় আমার কোন মন্তব্য নেই।’

এমএসএম / এমএসএম

লেবুর আকাশচুম্বী দাম, রমজান শুরুতেই বিপাকে শ্রীমঙ্গলের ক্রেতারা

বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন সহকারী সার্জন যোগদান

কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর নাগরপুরে মরণফাঁদ বেকড়া ব্রিজের রেলিং সংস্কার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেলেন এ্যাড. নিতাই রায় চৌধুরী

শেরপুরের ঝিনাইগাতীতে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাজার স্থিতিশীল রাখতে কুমিল্লা জেলা প্রশাসনের অভিযান

রায়গঞ্জে ‘স্বপ্ন নিয়ে পথ চলা’র উদ্যোগে অসহায়দের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বগুড়ায় ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

তারাগঞ্জে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

মহান শহীদ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন