সাবেক স্বাস্থ্যমন্ত্রীর গুলশানের বাড়ি থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা কর্মী গ্রেফতার
মানিকগঞ্জে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
শুক্রবার রাত ও শনিবার দিনে অভিযান চালিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে শনিবার রাতে তাদেরকে থানায় হাজির করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন । তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে রোববার তাদের মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হলো।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার