রৌমারীতে প্রাথমিক শিক্ষক পরিবার পরিচালনা পর্ষদ গঠন
প্রাথমিক শিক্ষার গণগত মানোন্নায়ন শিক্ষকগণের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য অধিকার আদায়, আর্থিক ও মানবিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে রৌমারী উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক পরিবার পরিচালনা পর্ষদ-২০২৫ গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ মে) বেলা ৩ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কেরামতিয়া আদর্শ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা হলরুমে শিক্ষকদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. তওহিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা মো. রাশেদুল ইসলাম বাবুল, শিক্ষক মো. আহসান হাবিব সাদা, মো. জহুরুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. তারা মিয়া, মো. আবু জাফর বুলবুল, মো. শফিকুল ইসলাম, মো. আবু তালেব, মো. হুমায়ুন কবীর, মোছা. আনোয়ারা বেগম, মোছা. ফাতেমা খাতুন, আব্দুল মোত্তালেব, মো. রফিকুল ইসলাম লিচু, প্রমূখ। অনুষ্ঠানটি সঞøলনা করেন মো. হারুন-অর-রশিদ তুহিন।
পরে আলোচনা সভা শেষে পরিচালনা পর্ষদ-২০২৫ কমিটি গঠন করা হয়। সভায় সবার সম্মতিক্রমে মো. আহসান হাবিব সাদা সভাপতি, মো. হারুন-অর- রশিদ তুহিন সাধারণ সম্পাদক ও মো. রফিকুল ইসলাম লিচুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও অন্যান্য পদ সহ প্রায় তিন শতাধিক শিক্ষক কার্যকরি ও সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অতি শ্রীঘ্রই সংগঠনটি রাষ্ট্রিয় ভাবে সকল বিধিবিধান মেনে নিবন্ধিত করা হবে। অত্র উপজেলার যে সকল শিক্ষকগণ উক্ত সংগঠনটির সদস্য হতে পারেননি, পরবর্তীতে তারা চাইলে যে কোন সময়ে সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হতে পারবেন। বক্তারা আরো বলেন, অত্র উপজেলার মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আন্তরিক ভাবে কাজ করে যাবো।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ