ঢাকা কমিউনিটি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন
ঢাকা কমিউনিটি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়। ৭ বেডের এই ডায়ালাইসিস সেন্টারের নাম চাকলাদার ডায়ালাইসিস সেন্টার। ডায়ালাইসিস সেন্টারের আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট সমাজ সেবক এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার । গতকাল শনিবার বিকালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়
ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে খায়রুল আলম বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল চিকিৎসা সেবা বিশেষ করে নিম্নবিত্ত সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে যে অবদান রেখে আসছে তা সত্যিই প্রশংসনীয়।সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চিকিৎসা সেবায় ঢাকা কমিউনিটি হাসপাতালের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত আনন্দিত ও নিজেকে ধন্য মনে করছি এবং এই সুযোগ প্রদানের জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
খায়রুল আলম আরো বলেন সেন্টার চালু হলে প্রথম ৫০০ রোগীকে তিনি সহযোগিতা প্রদান করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর কাজী কামরুজ্জামান, প্রফেসর মাহমুদর রহমান, কাজী হাবিবুর রহমান, প্রফেসর ডা: ওমর শরীফ ইবনে হাসান, ডা: ফুয়াদুল ইসলাম, গোলাম মোস্তফা, ওয়াকার হোসেন, মো: আরিফুল ইসলাম, সুকুমার চক্রবতী, মো. মুতাসিম আলী, মো. আশিকুর রহমান স্বাধীন, খায়রুল আলমের পরিবারবর্গ এবং ঢাকা কমিউনিটি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। ট্রাস্ট চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান খায়রুল আলমকে তাঁর বদান্যতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর