কুড়িগ্রামে বীজ আলুর দাম বৃদ্ধির দাবীতে মানববন্ধন ও সংবাদ
কুড়িগ্রামে আলু বীজের দাম বৃদ্ধি ও লোকসানের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কৃষকেরা।সংবাদ সম্মেলন শেষে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বরাবর একটি স্মারক লিপি জমা দেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির চাষীরা।
রবিবার ৪ মে দুপুরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসের সামনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলন দাবি আদায়ে চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান জানান,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর আওতাভুক্ত কুড়িগ্রাম জোনের বীজ আলু উৎপাদনকারী চুক্তিভিত্তিক চাষীগণ বিগত ১০ (দশ) বৎসর যাবৎ বিএডিসিকে চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান করে আসছে। গত বছর আলুর বীজ বিএডিসি থেকে প্রতি কেজি গ্রেড ভেদে দাম নির্ধারিত ছিল ৪৫/৪৬ টাকা।বিক্রি দাম নির্ধারণ করা হয়েছিল গ্রেড ভেদে ৩৩/৩৪/৩৫ টাকা।
এবছর বিএডিসি থেকে প্রতি কেজি বীজ ক্রয় মূল্য ছিল ৫৮/৬২/৭২ টাকা দরে।ক্রয়কৃত বীজ আলু রোপন, লেবার, সার-সেচ, কীটনাশক ও অন্যান্য খরচ মিলে প্রতি কেজি বীজ উৎপাদন করতে খরচ হচ্ছে প্রায় ৩০ (ত্রিশ) টাকা।
চাষিরা আরো বলেন উৎপাদনকৃত সব আলু বীজ হিসাবে গন্য করা হয় না। অনেক আলু বাদ পরে। এছাড়া আলুর উৎপাদন খরচ বেশি লাগে এবং বীজ আলু একর প্রতি খাওয়া আলু থেকে প্রায় ৯০ (নব্বই) মন কম উৎপাদন হয়।
সব মিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গ্রেড ভিত্তিক উৎপাদিত প্রতি কেজি আলু বীজের দাম এবছর নির্ধারণ করেছে ২৬/২৮ টাকা। যা উৎপাদন খরচের তুলনায় নেহায়েত পক্ষে কম এবং চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান কারী চাষীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। যা চাষিদের পক্ষে উক্ত ক্ষতি পুষিয়ে উঠা কোনভাবেই সম্ভব নয়।
আজকের এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএডিসি কতৃপক্ষকে প্রতি কেজি বীজ আলুর দাম ৪০ (চল্লিশ) টাকা কেজি নির্ধারন করার আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মোঃ আব্দর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম, লুৎফর রহমানসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অনান্য চাষীগণ।
এমএসএম / এমএসএম
সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি
লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন
বিজয়া দশমীতে মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেলিমুজ্জামান এমপির শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ
পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি
আলীকদমে বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
তৃণমূলের রাজনীতি থেকে মগনামার নেতৃত্বের স্বপ্ন নুরুল ইসলামের
কোনাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত