জামালপুরে ওসির অপসারণ দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি জামালপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর-পিপি এডভোকেট আনিসুজ্জামান গামার সাথে অশালীন আচরণের পর সেটি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ওসিকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪মে) সকালে বকশীগঞ্জ বাজার বাসস্টান্ডে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর বিএনপির সদস্য ভাটি সাইফুল, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশিদুজ্জামন সোনা মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির ও বাট্টাজোড় স্বেচ্ছাসেবকদলের সভাপতি তানজিল টুটুল।
এসময় বক্তারা বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আনিছুজ্জামান গামার সাথে অশালীন আচরণকারী বকশীগঞ্জ থানার ওসি শাকের আহাম্মেদের প্রত্যাহারের দাবি জানান। ওসিকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে বক্তারা বলেন, ওসি শাকের আহাম্মেদকে ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড