ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে খালের উপর অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৪-৫-২০২৫ বিকাল ৫:৪২

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার আবুতোরাব  বাজারে সরকারি খাল সংস্কার ও দখল করে ভবন নির্মাণাধীন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন  করেছে বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল মিরসরাই উপজেলা শাখা, এলাকাবাসী ও সচেতন নাগরিক ফোরাম।

রবিবার (৪ মে ) সকালে বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল মিরসরাই উপজেলা শাখার আয়োজনে আবুতোরাব বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদল মিরসরাই উপজেলা শাখার আহবায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিনের সঞ্চানালয়ে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। মানববন্ধনে উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান,মিরসরাই উপজেলা  কৃষকদলের সদস্য সচিব আবু দাউদ, আবুতোরাব কৈলাসগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিপন ভূঁইয়া, কৃষকদল নেতা নুরুল গনি, সামাজিক সংগঠন হিতকরী'র প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রধান সমন্বয়ক সাহেদ আহসান, সাবেক ছাত্রনেতা নিজামুদ্দিন তৌহিদ প্রমুখ। 
বক্তারা বলেন বন্যায় ভয়াবহ থাবা থেকে মিরসরাই বাসীকে রক্ষা করার জন্য গোভনীয় খালের আবুতোরাব বাজার অংশের উপর অবস্থিত অবৈধ স্থাপনা ও দালান উচ্ছেদের দাবিতে আজকের এই মানববন্ধন, 

মানববন্ধনে কৃষক ও স্থানীয়রা জানান, গোভনীয় খাল সংস্কার অনেকটায় শেষের পথে কিন্তু কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তি আবুতোরাব বাজারে খালের উপর অবৈধ স্থাপনা তৈরি করে খাল সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে,আবুতোরাব বাজার উপর দিয়ে খালটি সংস্কার না করলে বর্ষা মৌসুমে কয়েক গ্রাম পানিতে ডুবে যাবে। সরকারি খালের কিছু অংশ দখল করে অবৈধভাবে পাকা ভবন ও কাঁচা দোকানঘর নির্মাণ করা হয়েছে। আমাদের এলাকাবাসীর দাবি সরকার এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দ্রুত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল সংস্কারের জোর দাবি জানান।

এ বিষয়ে মিরসরাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, খালের উপর অবৈধ স্থাপনা তৈরি করার কোন সুযোগ নেই, শীঘ্রই গোভনিয়া খালের আবুতারা বাজার অংশের সংস্কারের কার্যক্রম শুরু হবে।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা

ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না