ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহযোগিতার আহবান


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৪-৫-২০২৫ বিকাল ৫:৪৩
যশোরের চৌগাছায় সম্পতি শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহযোগিতার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার বিকালে প্রেসক্লাব চৌগাছায় বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির উদ্যোগে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। লিখিত বক্তব্যে এ সময় তিনি জানান, কৃষকরা হচ্ছেন দেশের প্রাণ। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেন। আমরা যে খাবারগুলো খায় তা কৃষকের পরিশ্রমের ফসল। অথচ কৃষকরা আজ অবহেলিত।
লিখিত বক্তব্যে আরো বলেন, গত ২৮ এপ্রিল শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বর্তমানে দিশেহারা। ঋণগ্রস্ত হয়ে তারা জমিতে ফসল উৎপাদন করেন। কিন্তু শিলা বৃষ্টিতে তারা সর্বশান্ত হয়ে গেছেন। তাই কৃষকদের উন্নয়নে সরকারিভাবে সহযোগিতা করতে হবে। সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি উত্থাপিত করা হয়। 
দাবীগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করা, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতকরণ, ফসলের জমিতে কৃষক বজ্রপাত বা দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ, কৃষি পেশাকে সামাজিক মর্যাদার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে সম্মান ও স্বীকৃতি দিতে হবে। উল্লেখিত দাবী বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জামিরা গ্রামের কৃষক আকরাম হোসেন ও আব্দুল মাজিদ, উত্তর কয়ারপাড়ার কৃষক বিশ^জিৎ, লুৎফর রহমান, আলী হোসেন, মিলন হোসেন, বজলুর রহমান, শাহাবুদ্দিন, আব্দুল গনি ও আলমগীর হোসেন।  

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়