চা শ্রমিকদের বকেয়া পরিশোধ ও ১১ দফা দাবী মেনে নিতে হবে –ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইন এক যৌথ বিবৃতিতে সিলেটের চা শ্রমিকদের প্রতি চলমান অবিচার ও বঞ্চনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আজ (৪ এপ্রিল ২০২৫) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে বকেয়া মজুরি পরিশোধ না করায় হাজার হাজার শ্রমিক পরিবার চরম দুর্দশার মধ্যে জীবনযাপন করছে। অবিলম্বে তাদের সকল বকেয়া মজুরি পরিশোধ করতে হবে এবং শ্রমিকদের পক্ষ থেকে উত্থাপিত যৌক্তিক ১১ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।
নেতৃদ্বয় আরো বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এ শিল্পের মূল চালিকাশক্তি চা শ্রমিকরা আজও ন্যায্য মজুরি, পেশাগত নিরাপত্তা, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। এটি এক চরম মানবিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের ১১ দফা দাবী অত্যন্ত ন্যায্য ও বাস্তবভিত্তিক। এসব দাবির মধ্যে রয়েছে—বকেয়া মজুরি পরিশোধ, ন্যূনতম মজুরি নির্ধারণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা ইত্যাদি। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এসব দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিক পক্ষকে দ্রুততম সময়ের মধ্যে এগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মনে করে, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সবসময় শ্রমিকদের পাশে আছে।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ