ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারী থানা পুলিশের তৎপরতায় ৪০ পরিবারের যাতায়াতের বন্ধ রাস্তা খুলে গেলো


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৪-৫-২০২৫ বিকাল ৫:৪৭

ভূরুঙ্গামারীতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দুর্ভোগের সৃষ্টি। ভূরুঙ্গামারী থানা পুলিশের তৎপরতায় বন্ধ রাস্তা খুলে দেয়ায় দুর্ভোগ হতে রক্ষা পেল ৪০টি পরিবারগুলো। ঘটনাটি ঘটেছে ৩ মে-২০২৫ শনিবার সকাল ১১ ঘটিকার সময় ভূরুঙ্গামারী উপজেলার ৪ নং পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা মৌজার আরেয়ারকুটি গ্রামে। জানাগেছে জমির পুর্ব মালিক একই গ্রামের জনৈক আবু বক্কর ছিদ্দিক গেদা শেখ বর্তমান জমির মালিক মোঃ শরিফুল ইসলামের নিকট আধা শতক জমি পাবে বলে দাবী করলে স্থানীয়ভাবে কয়েকদফা শালিস বৈঠক হয়। শালিসে শরিফুল ইসলাম গেদা শেখের দাবীকৃত আধা শতক জমি ৮০ হাজার টাকায় কিনে নেয়ায় সিদ্ধান্ত হয় কিন্তু দীর্ঘদিন থেকে শরিফুল ইসলাম বিরোধপুর্ন জমি কিনে না নেয়ায় ৩ মে শনিবার আবু বক্কর ছিদ্দিক গেদা শেখ ও তার পুত্র জাকির হোসেন ৪০টি পরিবারের যাতায়াতের রাস্তায় সুপারীর চারাগাছ লাগিয়ে বন্ধ করে দিলে শরিফুল ইসলামের শ্যালক মোঃ জাহিদুল ইসলাম রাস্তা বন্ধ করায় থানায় একটি লিখিত অভিযোগ দিলে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ বিষয়টি তদন্তের জন্য এসআই এনামুল হককে দায়িত্ব প্রদান করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই সরেজমিনে তদন্ত করে উভয়পক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা করে রাস্তা খুলে দিয়ে বিষয়টি স্থানীয় ভাবে অথবা বিজ্ঞ আদালতের মাধ্যমে কোন প্রকার সংঘাত ছাড়াই নিস্পত্তি করে নেয়ার পরামর্শ প্রদান করেন। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ জানান,কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানেন দিক নির্দেশনায় জনকল্যাণমুলক ও জনবান্ধব পুলিশিং এ ভুরুঙ্গামারী থানা পুলিশ আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনকল্যাণমুলক ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ