ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোটালীপাড়ায় হুইল চেয়ার ও স্টাইরোফোম বক্স বিতরণ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ১২:১২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে ৩০জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অনুকুলে হুইল চেয়ার এবং ২০২৪-২৫ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় সাতলা-বাগধা সাব প্রজেক্টে পোল্ডার- ০১ এর  ২০ জন সুফলভোগী মৎস্যজীবীর  মাঝে একটি করে এসএস কাভার্ড স্টাইরোফোম বক্স বিতরণ করা হয়েছে। 

আজ রোববার ( মে) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব সামগ্রী বিতরণ করেন। পরে প্রধান অতিথি ফুলের চারা রোপন করে উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধন ও বাগান সৃজন কাজের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি উপজেলা পরিষদের পুকুরের প্রাণ ফেরাতে কচুরীপানা পরিষ্কার অভিযান পরিচালনা করেন। সব শেষে জেলা প্রশাসক থানা পুকুরে ঝিনুকে মুক্তা চাষ প্রদর্শনীর চুড়ান্ত আহরণ পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (আঃ দাঃ) মোঃ মঈনুল হক। 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সেবদাতুল্লাহ, জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা রাকিুল হাসান শুভ, প্রকৌশলী সফিউল আজম, পিআইও আনসার উদ্দিন, ইউপি সদস্য মস্তফা শেখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আগত সুফল ভোগী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস