ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে সরকারীভাবে ধান চাল সংগ্রহের শুভ উদ্ধোধন


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ৩:৫৮

চলতি বৎসরে বোরো মৌসুমে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের সহায়তায়  সরকারীভাবে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্ধোধন করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন। 

৫ মে ( সোমবার) খালিয়াজুরী উপজেলা খাদ্য গুদামে দুপুর বারো ঘটিকায় সকলের উপস্থিতিতে কৃষক মিরাস আলী মিয়ার ধান ক্রয়ের মাধ্যমে এই  কার্যক্রমের শুভ সূচনা করা হয়। 

জানা যায়, সারাদেশে বোরো মৌসুমে ধান, চাল সংগ্রহ অভিযানের অংশ হিসেবে খালিয়াজুরীতে ১৪ শ ৬৫ মেঃ টন ধান ও ৮২ মেঃ টন চাল সংগ্রহ করা হবে। তবে এ অভিযান চলবে ৩১ আগষ্ট ২০২৫ ইং পর্যন্ত। সরকারী ভাবে প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে। কৃষক অ্যাপ্সে আবেদন করতে হবে প্রকৃতদের। তারপর লটারীর মাধ্যমে কৃষক নির্ধারণ করা হবে। তাছাড়া স্থানীয় মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। প্রত্যেক কৃষক তিন টন করে ধান দিতে পারবে। 

এ সময় উপস্থিত ছিলেন, খালিয়াজুরীর খাদ্য পরিদর্শক মোঃ লুৎফর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ আফতাব উদ্দীন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলুয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টু, সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ নাজমুল হক তালুকদার,  সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফুল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ এনামুল হক ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাযহারুল ইসলাম পলিন, স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত