ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ৪:২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া এলাকায় নাশকতা প্রতিরোধী পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৪ মে ) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলায় চলমান নাশকতা বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।

থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার হতে পাইকের ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম (৪৮)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি শহিদুল ইসলাম উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “এই অভিযান নাশকতা বিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের চলমান পদক্ষেপের অংশ। গ্রেফতারকৃত ব্যক্তিকে আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ