মাওলানা রইস হত্যার বিচার দাবিতে দোহাজারীতে সড়ক অবরোধ
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচারের দাবিতে চন্দনাইশের দোহাজারী পৌরসভার চত্বরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নেতাকর্মীরা।
গত ৫ই মে সোমবার সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত (তিন ঘন্টা) কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক,দোহাজারী পৌরসভা,ফুলতলা,দেওয়ানহাটসহ বিভিন্ন স্থানে সংগঠনের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল ৮টা থেকে চন্দনাইশের বিভিন্ন জায়গা থেকে শত শত নেতাকর্মীরা মিছিল সহকারে দোহাজারী পৌরসভাস্থ এলাকায় উপস্থিত হয়ে সড়ক অবরোধ করেন। এসময় তারা সেনাকর্মী মাওলানা রইস উদ্দিনের হত্যার সুস্থ তদন্ত করে আসামীদের গ্রেপ্তার করার ও বিচারের দাবীতে নানান স্লোগান দিয়ে থাকেন।
এসময় নেতাকর্মীরা বলেন,বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার এত বছর পার হলেও ফারুকী হত্যার বিচারের কোন অগ্রগতি হয়নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারিদের শাস্তির বিকল্প নাই। অথচ,পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয়নি। তাই অতি শীঘ্রই থানায় মামলা দায়ের করে আসামীদের গ্রেপ্তার না করলে আরো কঠোরতম কর্মসূচি ঘোষণা করবে বলে তারা জানান।
অবরোধ কর্মসূচিতে অংশ নেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা,পৌরসভা,দোহাজারী পৌরসভা,ইউনিয়ন,ওয়ার্ডসহ সকল দরবার ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা