ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হাটহাজারীতে মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবি ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ৪:৩০

মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবি ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে হাটহাজারীতে শান্তিপূর্ণ অবরোধ সম্পন্ন হয়েছে।
 সোমবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পর্বনির্ধারিত অবরোধটি হাটহাজারী বাসস্ট্যান্ড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং সড়ক, ফতেয়াবাদ, বড়দিঘিরপাড় এলাকায় ছাত্রসেনা, যুবসেনা, ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামাআত সহ সর্বসাধারণ মানুষ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ এবং সংহতি প্রকাশ করে। 
সরেজমিনে দেখা গেছে,হাটহাজারী বাসস্ট্যান্ড চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। এসময় কিছু যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে পুননির্ধারিত কর্মসূচি থাকায় তেমন গাড়ি চলাচল ছিল না। এদিকে কড়া কর্মসূচি চললেও রোগীবাহী অ্যাম্বুলেন্স, কাঁচা মালামালের গাড়ি, বিদেশ ও হজ্জ্ব যাত্রী, ডাক্তার, মিডিয়াকর্মীদের গাড়ি চলাচলে ছিল না কোন বাধা। দুর থেকে অ্যাম্বুলেন্সের হুইসেল শুনলেই অবরোধকারীরা দ্রুত তাদের পথ পরিস্কার করে দেয়।
এসময় হাটহাজারী মডেল থানার ওসিসহ পুলিশের কয়েকটি পুলিশের টিম, বিভিন্ন গোয়েন্দা সংস্থা অবরোধকারীদের পর্যবেক্ষণ করতে দেখা গেছে। তিন ঘণ্টার কর্মসূচি থাকলেও প্রশাসনের অনুরোধে বিশ মিনিট আগেই কর্মসূচি সমাপ্ত করেন নেতৃবৃন্দরা। কর্মসূচি সমাপ্তের পর পরই অবরোধকারীরা নিজ উদ্যোগে সব ধরনের ব্যারিকেড সরিয়ে দেয় সড়ক থেকে। কর্মসূচি সমাপ্তের আগ মূহুূতে বাসস্ট্যন্ড গোল চত্বরে নেতাকর্মীরা অবরোধ সফল করায় কর্মসূচিতে অংশ নেয়া এবং সংহতি প্রকাশ করায় সুন্নি জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আশা করছি সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নিবে। অতি দ্রুত রইস উদ্দিন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করবে।

সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক গিয়াস উদ্দিন, এডভোকেট মোখতার আহম্মদ সিদ্দিকি, মো.সেকান্দর মিয়া, মাও ছগির আহম্মদ, এস এম মাহবুবুল আলম, আব্দুস সালাম আলকাদেরী, নাছির উদ্দিন রুবেল, হাফেজ সোলায়মান, হাফেজ শাহেদ, ওমর ফারুক, হাফেজ মহিউদ্দিন, হাফেজ জমির, মো. ফোরকান, মো. আলমগীর খোকন প্রমূখ।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন