ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি
আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসনসহ ২ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন” জেলা শাখার পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হয়। সোমবার জেলা জজ আদালত ভবনের বারান্দায় সকাল ৯-১১ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন কর্মচারীগণ।
সংগঠনের জেলা শাখার আয়োজনে কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ সভাপতি মো: বিল্লাল হোসেন, সহ সভাপতি মো: আলীনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নারগিস আক্তার, সদস্য মো: আবু বক্কর সিদ্দিক, মো: শাহ্ আলম প্রমুখ।
বক্তরা বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালক করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান বøকপদ বিলুপ্ত করে যুযোপযোগী পদ সৃজনপূর্বক যোদ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ণের দাবি জানান। এ অবস্থায় সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার কর্মচারীগণ দুই দফা দাবী আদায়ের জন্য অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে কর্মবিরতি পালন করে।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা