ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

লিমার দুইটি কিডনি অকেজো, বাঁচার স্বপ্ন নিয়ে লড়াই


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৫ বিকাল ৫:৩২

অন‌্য মে‌য়ে‌দের ম‌তো স্বাভা‌বিক জীবন ছিল লিমা আক্তা‌রের (১৮)। স্বপ্ন ছিল পড়া‌লেখা করে দ‌রিদ্র বাবার দুঃখ ঘুচ‌বে। কিন্তু সেই স্বপ্ন এখন বিষা‌দে ছে‌য়ে গে‌ছে। লিমা আক্তা‌রের দু‌টি কিড‌নি অ‌কে‌জো হ‌য়ে গে‌ছে। চি‌কিৎসক বল‌ছেন দ্রুত একটি কিড‌নি স্থাপন করা না গে‌লে তা‌কে বাঁচা‌নো সম্ভব হ‌বে না। কিন্তু দিনমজুর বাবার প‌ক্ষে চি‌কিৎসার খরচ বহন করা ক‌ঠিন হ‌য়ে প‌ড়ে‌ছে। ফ‌লে সমা‌জের বিত্তবান‌দের সহানুভূ‌তির দি‌কে তা‌কি‌য়ে আছে প‌রিবার‌টি।

লিমার বাবা আব্দুল ল‌তিফ (৪৫), পেশায় একজন দিনমজুর, মা মাছুমা বেগম গৃ‌হিনী। ১১ বছর আগে করাল গ্রা‌সি ব্রহ্মপুত্র ন‌দের আগ্রাস‌নে সব কিছু হা‌রি‌য়ে আশ্রয় নি‌য়ে‌ছেন কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার মধ‌্য সাদ‌ুল‌্যা ফ‌কিরপাড়া গ্রা‌মে। সহায় সম্বল বল‌তে তিন শতক বসত‌ভিটা।

জানা গে‌ছে, প্রায় এক বছর আগে লিমার শুধু জ্বর আস‌তো। প্রথমত গ্রাম‌্য চি‌কিৎসা করালেও তা কা‌জে আসে‌নি। এরপর জ্ব‌রের স‌ঙ্গে ব‌মি হ‌তো। ধী‌রে ধী‌রে অসুস্থ হ‌য়ে প‌ড়ে। প‌রে গত ফেব্রুয়া‌রি মা‌সে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের কিড‌নি বিভা‌গের বিভাগীয় প্রধান অধ‌্যাপক এবিএম মোবা‌শ্বের আল‌মের স্মরণাপন্ন হ‌লে তি‌নি পরীক্ষা নিরীক্ষা ক‌রে জানান, মে‌য়েটার দু‌টি কিড‌নি অ‌কে‌জো হ‌য়ে গে‌ছে। প্রতি সপ্তা‌হে দ্ইুবার ডায়ালাইসিস করার পরামর্শ দেওয়া হয়। দ্রুত একটি কিড‌নি প্রতিস্থাপন না করা গে‌লে তা‌কে বাঁচা‌নো সম্ভব না ব‌লেও জানান চি‌কিৎসক।

লিমার মা মাছুমা বেগম ব‌লেন, মে‌য়েটা কিছু খায় না সারা‌দিন কান্নাকা‌টি ক‌রে থা‌কে। পে‌টের ভেতর জ্বলন্ত ক‌রে। প্রতি সপ্তা‌হে দুইবার ডায়ালাইসিস কর‌তে হয়। একবার ডায়ালাইসিসের খরচ ১০ হাজার টাকা। আমরা গরীব মানুষ ঠিকম‌তো খে‌তে পা‌রি না। এতো টাকা কিভা‌বে জোগাড় ক‌রি।

আব্দুল ল‌তিফ জানান, এক‌দিন কা‌জে না গে‌লে পে‌টে খাবার জো‌টে না। এরম‌ধ্যে মে‌য়েটার এত বড় অসুখ (রোগ) হইছে। কাজ কাম সব বন্ধ ক‌রে হাসপাতা‌লে ঘুর‌তে‌ছি। ডাক্তার বল‌ছে একটা কিড‌নি ‌জোগাড় কর‌তে পার‌লে মে‌য়েটা‌কে বাঁচা‌নো যে‌তো। ধার‌দেনা আর এলাকাবাসীর সহায়তায় কোনোরকম চি‌কিৎসা চল‌ছে। একটা কিড‌নির না‌কি অ‌নেক খরচ এতো টাকা জোগাড় করা সম্ভব না।

স্থানীয় শাহীন আলম জানান, মে‌য়েটা (লিমা) অত‌্যন্ত মেধাবী। এলাকাবাসীর সহায়তায় ও ধার‌দেনার মধ‌্য দি‌য়ে তার ‌কো‌নোরকম চি‌কিৎসা চল‌ছে। এই মুহূর্তে সমাজের হৃদয়-বিত্তবান এবং মানবিক মানুষদের সাহায্য ছাড়া লিমার জীবন বাঁচানো অসম্ভব।

তার পরিবার সকলের প্রতি সহা‌য্যের আবেদন জানিয়েছেন-সাহায‌্য পাঠা‌নোর ঠিকানা- মোছা. লিমা আক্তার, অগ্রণী ব‌্যাংক উলিপুর শাখা, কু‌ড়িগ্রাম।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা