মিরসরাইয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বারইয়ারহাট পৌরসভা ও ২নং হিঙ্গুলী ইউনিয়ন শাখার আয়োজনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মিরসরাইয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) বিকেলে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ছাত্র সমাবেশে বারইয়ারহাট পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন এর সভাপতিত্বে সদস্য সচিব মোহন দে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য দিদারুল আলম মিয়াজী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য মেজবাহ উদ্দিন মানিক, ২নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ্ ফোরকান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সালমান হায়দার, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গোফরান জামশেদ, সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাদশা, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সিঃ যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, মুন্না, জাহিদুল ইসলাম, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সিঃ যুগ্ম সম্পাদক মোঃ পারভেজসহ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, অতীতে যে কোন লড়াই সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে ছিলেন । তারা শহীদ হয়েছেন অত্যাচারিত হয়েছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার