ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ভুরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ভিক্ষুক নিহত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:১১
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় এক বাকপ্রতিবন্ধী ৭৫ বছর বয়সী বৃদ্ধা ভিক্ষক নিহত হয়।
ঘটনাটি ঘটেছে ৫ মে সোমবার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ভাসানী মোড় এলাকায়।জানাগেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মৃত বদু শেখের কন্যা করিফুল বেওয়া(৭৫) প্রতিদিনের মত ৫ মে সোমবার বিকাল ৪.৩০ ঘটিকার সময় ভাসানী মোড়ে ভিক্ষাবৃত্তি করতে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যা আনুমানিক ৬.৩০ ঘটিকার সময় বৃষ্টির সময় বাড়ি ফেরার পথে ভাসানী মোড় হতে পাগলারহাটগামী একটি অপরিচিত অটোরিকশার ধাক্কায় করিফুল বেওয়া পেপু পাগলী রাস্তায় পরে মারাত্মকভাবে আহত হয়ে রাস্তায় পরে থাকলেও অটোরিকশা চালক অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায়।কিছুক্ষণ পর এলাকাবাসীরা রাস্তায় যাতায়াতের সময় করিফুল বেগম পেপু পাগলীকে রাস্তায় মৃত অবস্থায় দেখতে পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। উল্লেখ্য নিহত করিফুল বেগম পেপু পাগলীর কোন এলাকায় রক্ত সম্পর্কিত কোন আত্মীয় স্বজন না থাকায় স্থানীয় মৃত আব্দুল কাদেরের পুত্র শহিদুল ইসলামের বাড়িতে আশ্রিত থাকতো।পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল শেষে দাফনের জন্য কফিফুল বেগম পেপু পাগলীর লাশ শহিদুল ইসলামের নিকট হস্তান্তর করেছেন বলে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ