দলকে ঐক্যবদ্ধ করতে হবে: সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম
বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, সাবেক আইজিপি ও সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম বলেন, আজ আমি এসেছি বিএনপির অন্যতম বয়োজ্যেষ্ঠ নেতা হিসাবে দলকে ঐক্যবদ্ধ করতে। তিনি আরও বলেন দলকে কোন মতেই আওয়ামী দোসরদের হাতে তুলে দেওয়া যাবেনা। আমি জানি এর নেপথ্যে আওয়ামী লীগের কে কলকাঠি নাড়ছে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে করে দ্রুত নির্বাচন দিন।
সোমবার (৫ মে) দুপুরে জামালপুরে বকশীগঞ্জে সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের আগমন উপলক্ষে নিলাখিয়া ও বটতলা মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তব্যে রাখেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য-সচিব আব্দুল কাইয়ুম, সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ন আহ্বায়ক নুরল ইসলাম বাদশা, মহিলা দলের সভাপতি শিউলী আক্তার শান্তি, কেইউ কলেজের সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান ফিরোজ, পৌর বিএনপির সাবেক সদস্য-সচিব আব্দুল্লাহ আল সাফি লিপন, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল্লাহ, শ্রমিক দলের সভাপতি কাউছার আমিন, সাবেক ছাত্রদলের সভাপতি সরকার রাসেল উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব বায়েজিদ আলআমীন, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক সানোয়ার হোসন জজসহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
একই দিনে বিকালে মধ্যবাজার পুরাতন ইসলামী ব্যাংকের হলরুমে পদবঞ্চিত নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড