ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রায়ের আগে আমাদের নোটিশ করা হয়নি,আপিল করব


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:২৪

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুরে সম্প্রতি ১একর ৭৪ শতাংশ জমি স্থাপনা ভেঙে ওয়ারিশদের দখলে নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন মামলার বিবাদী রহুল আমিন।

সম্প্রতি ওই জায়গায় থাকা স্থাপনা ভেঙে দখলে নেওয়া হয়। মামলা পরিচালনাকারী বিবাদী পক্ষের রহুল আমিন বলেন,ওই জমি নিয়ে ২৭ বছর ধরে আদালতে মামলা চলছে। সম্প্রতি নিম্ন আদালত অপরপক্ষে এক তরফাভাবে রায় দিয়েছেন। কিন্তু রায়ের আগে আমাদের এ বিষয়ে সমন বা নোটিশ করা হয়নি। হঠাৎ একদিন এসে স্থাপনা ভেঙে আমাদের জায়গা থেকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের আগেও কোনরকম নোটিশ করা হয়নি। এতে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব। 

তিনি আরও বলেন, জায়গা আমাদের দাদার। ওয়ারিশগণ জায়গা পেলে নেবেন। এতে আপত্তি নাই। জায়গা তারা পানেন মোট ৪ জনের কাছে। এখন দেখা গেছে দুইজনের জায়গা থেকে পুরো অংশ ওয়ারিশানদের দিয়ে দেওয়া হয়েছে। এটাও তো অবিচার। এতে আমরা মানুষেী কাছে জমি বিক্রি করেছি। ওই লোকজন জায়গা কেনে পাকা ঘর নির্মাণ করেছে। তাদের পাকা ঘর ভ্যাকু দিয়ে ভেঙে জমি অন্যপক্ষকে বুঝিয়ে দিয়েছে। ভুল জায়গা-ভুল দাগে মেপে এত বড় ক্ষতি করে গেছে। এর দায় কে নেবে? আমরা এর ক্ষতিপূরণ দাবি করছি।

জায়গা উচ্ছেদকালে আবু হানিফ নামে এক ব্যক্তির পাকা ঘর ভাঙা হয়েছে।

ঘরের মালিক আবু হানিফ বলেন, আমি তো জায়গা সঠিক খারিজ দেখে কিনেছি। ওই জায়গার ওপর মামলা থাকলে ভূমি অফিস খারিজ দিলো কেন? গার্মেন্টে চাকরি করে সারাজীবনের সঞ্চয় দিয়ে জায়গা কিনে ঘরটা করেছি মাত্র। এটা ভেঙে দিয়ে আমাকে পথে বসিয়ে দিয়েছে। ঝামেলা তারা দুই পক্ষে আমি সঠিক খারিজ দেখে জায়গা কিনে ক্ষতিগ্রস্ত হলাম। এর সঠিক বিচার চাই।

এদিকে মামলার বাদী পক্ষের শহীদ মিয়া বলেন, আমার বাবার দাদীর বাপের ওয়ারিশের। বাবা মামলা করেছিলেন প্রায় ২৭ বছর আগে। এরমধ্যে বাবা মারা গেলে আমিই মামলা চালিয়ে গেছি। সম্প্রতি আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। তাই আদালতের নির্দেশে জেলা আইন কমিশনারের উপস্থিতিতে জায়গা মেপে আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। জায়গার মধ্যে একটা ঘর ছিলো সেটাও তারা ভেঙে দিয়েছেন। 

উল্লেখ্য- আদালতের রায়ের পর গত ২২ এপ্রিল  মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুরে ১একর ৭৪ শতাংশ জমি ওয়ারিশানদের বুঝিয়ে দেওয়া হয়।  জেলা আইন কমিশনারের উপস্থিতিতে এ উচ্ছেদ কার্যক্রম করা হয়। দীর্ঘ ২৭ বছর মামলার পর আদালতের রায়ে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। মামলার বাদী ও বিবাদী পক্ষ উভয়েই একই এলাকার বাসিন্দা। 

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান