ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বিয়ের ১ বছরের মাথায় জীবন প্রদীপ নিভু নিভু তরুণী নাজনীন নাহারের


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:৩৭

বিয়ের এক বছরের মধ্যে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে তরুরী নাজমিন নাহার। তার জীবন প্রদীপ নিভু নিভু। এত ছোট বয়সেই নষ্ট হয়ে গেছে হার্টের দু-টি ভালভ।  স্ত্রীর অসুস্থতা দেখে ছেড়ে গেছে স্বামীও। পিতা হারা নাজমিনের নেই উন্নত চিকিৎসার সামর্থ। এ অবস্থায় সে দেশ বাসীর সহযোগিতায় বাঁচতে চায়।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় তার বাড়ি। এক বছর আগে খালেক নামের এক গার্মেন্টস কর্মীর  সাথে বিয়ে হয় তার। অভাব অনটনের সংসারের কিছুটা সচ্ছলতা আনতে ঢাকায় গিয়ে স্বামীর সাথে গার্মেন্টসে কাজ শুরু করে। গত ৫মাস আগে কাজ করা অবস্থায়  হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নাজমিন নাহার। পরর্বতিতে ডাক্তার কাছে গেলে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পর জানা যায় তার হার্টের দু-টি ভালভ নষ্ট হয়ে গেছে।

অসুস্থ নাজমিনের পরিবার জানান, চিকিৎসকরা জানিয়েছেন, তার হার্টের ভালভের চিকিৎসা করতে প্রায় ৫ লক্ষ টাকা লাগবে। তাহলে সে স্বাভাবিক জীবন ফিরে পাবে। কিনতু টাকা জোগাড় করতে না পেরে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে।  ।

অসুস্থ নাজমিন নাহার জানায়, আমার অসুখ দেখে আমার স্বামী ছেড়ে চলে গেছে। আমার বাবাও নাই যে চিকিৎসা করাবে। মায়ের সংসারে অভাব থাকার কারণে আমার দুই ভাই এতিম খানায় থাকে। উন্নত চিকিৎসা তো দূরের কথা, ঠিকমতো ঔষধ কিনে খেতে পারছি না। অনুরোধ করে দেশবাসীর কাছে যেন তার চিকিৎসার সহায়তা করে। প্রতিবেশী হাবিবুর রহমান মিন্টু জানান, নাজমিন এর এক বছর আগে বিয়ে হয়েছিল। কেউ যদি মেয়েটির চিকিৎসায় পাশে দাড়াতো তাহলে মেয়েটা সুস্থ হতো।

নাজমিনের মা মর্জিনা বেগম বলেন, অসুস্থ মেয়ের চিকিৎসা নিয়ে মহা দুঃশ্চিতায় আছি। আমরা গরীব মানুষ কিভাবে চিকিৎসা করবো জানিনা।  স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর বলেন, নাজমীন এর দরকার উন্নত চিকিৎসা। কিন্ত‘ অর্থের অভাবে তা হচ্ছে না। এ জন্য সরকারের পাশাপাশি দেশবাসী সহোযোগিতা করলে হয়তো সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

এমএসএম / এমএসএম

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন