ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফ্যাসিস্ট অধ্যক্ষ পদায়নের প্রতিবাদে পঞ্চগড়ে কলেজ ছাত্রীদের বিক্ষোভ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৬-৫-২০২৫ বিকাল ৫:৪০

পঞ্চগড় সরকারি মহিলা কলেজে ফ্যাসিস্ট অধ্যক্ষ পদায়নের প্রতিবাদে ফ্যসিস্টদের দোসর আখ্যা দিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ মে) সকালে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন। এর আগে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারন ছাত্রীরা। সকাল সাড়ে দশটার দিকে পঞ্চগড় শহীদ মিনারের সামনে মানববন্ধন শুরু করেন 
এক পর্যায়ে ছাত্রীরা পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন। পরে বিভিন্ন যানবাহন আটকা পড়লে সাধারন মানুষের আটকে পড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অনুরোধে অবরোধ তুলে নেন। পরে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে কলেজে ফিরে যায় শিক্ষার্থীরা। 
মূলত মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপপ্তর থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে গতকাল পঞ্চগড় সরকারী মহিলা কলেজে দেলওয়ার হোসেন প্রধান কে অধ্যক্ষ হিসেবে পদায়ন করেন। তারই  প্রতিবাদে মানববন্ধন করেন ছাত্রীরা। ছাত্রীদের দাবী দেলওয়ার হোসেন ফ্যাসিস্ট হাসিনার দোসর । তিনি আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে আমাদের মকবুলার রহমান সরকারি কলেজে অধ্যক্ষ্য থাকাকালীন অনিয়ম দূর্নীতি করেছেন। ছাত্রীদের দাবী অতিদ্রæত দেলওয়ার হোসেনের পদায়ন বাতিল করে নতুন অধ্যক্ষ নিয়োগ দিতে হবে।
এদিকে অধ্যক্ষ হিসেবে দেলওয়ার প্রধানকে পদায়ন করার খবরে কলেজটির প্রভাষক এবং ছাত্রীদের মাঝে অসন্তোষ দেখা দেন। গতকাল বিকেলে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ তার কক্ষে সাংবাদিকদের ডেকে নিয়ে অসন্তোষের কথা জানায়। তিনি এই কলেজের প্রভাষক এবং ছাত্রীরা দেলওয়ার হোসেনকে পদায়ন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত