ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

একজন হাসপাতালে ভর্তি

যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসিসহ পুলিশের ৭ সদস্য হামলার শিকার


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৬-৫-২০২৫ রাত ১০:৩২

যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসিসহ পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।  আজ মঙ্গলবার  সন্ধ্যায় উপজেলার মাকাপুরে গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা জানান, নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদী হাসান মারুফ ও এস আই উত্তমের নেতৃত্বে তারা ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান। তারা সিয়াম নামে এক আসামিকে গ্রেপ্তার করেন। এসময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে  চৌগাছা থানা ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান । এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা ফের ওসিসহ পুলিশ সদস্যদের উপর পুনরায়  হামলা করে। এতে ওসিসহ ৭জন আহত হন। তাদের মধ্যে এএসআই লাভলু গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদীন জানান, পুলিশের ৭সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যরা সকলের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামি সিয়ামকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তবে হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্যদের উপর হামলার জন্য হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়