ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় মজুরির টাকা চাওয়ায় প্রতিবন্ধী দম্পতির ওপর হামলা, এলাকায় ক্ষোভ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৩:২৬

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের নওখোলা গ্রামে মজুরি চাওয়ায় এক প্রতিবন্ধী দম্পতির ওপর বর্বর হামলার অভিযোগ উঠেছে। আহত মাসুদ শেখ ও তার স্ত্রী ফরিদা বেগম বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী মাসুদ শেখকে চারদিন ধান কাটার কাজ করায় একই গ্রামের লাবু মিয়া। কাজ শেষে প্রাপ্য মজুরি চাইলে লাবু মিয়া ক্ষিপ্ত হয়ে মাসুদকে মারধর করেন। বাধা দিতে গেলে মাসুদের স্ত্রী ফরিদা বেগমকেও হেলাল মিয়াসহ আরও কয়েকজন মিলে পিটিয়ে গুরুতর আহত করেন।

এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবন্ধী দম্পতির ওপর এমন হামলা মানবিকতা ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী।

ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান