ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সঞ্চয়পত্র ও চেক প্রদান


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৩:৪৩

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৬ মে ২০২৫, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শহিদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্র এবং আহতদের মাঝে চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে গোপালগঞ্জের ৬ জন শহিদের প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ২০ জন আহত ব্যক্তিকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মণ্ডল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মণ্ডল, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, "গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি আমাদের এই সহায়তা তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন। ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।"

এই সহায়তা প্রদান অনুষ্ঠানে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা জেলা প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস