ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জ বিআরটিএ-তে দুদকের অভিযান: দুর্নীতির প্রমাণ মিলেছে


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৩:৪৫

গোপালগঞ্জ বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় গোপালগঞ্জের উদ্যোগে পরিচালিত এক গোপন অভিযানে লাইসেন্স, যানবাহন নিবন্ধন ও ফিটনেস সনদ প্রদানে ঘুষ লেনদেনসহ নানা অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে।

আজ বুধবার (৭মে )সকাল ১০:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত সাদা পোশাকে তদন্তের পর দুদক টিম লাইসেন্স আবেদন, পত্র রেজিস্ট্রার, এবং অর্থ আদায়ের ক্ষেত্রে অসঙ্গতির সত্যতা নিশ্চিত করে। একাধিক কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন একই পদে থেকে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও উঠে আসে।

অভিযানে উঠে আসা তথ্য অনুযায়ী, বিগত ছয় মাসে জমা হওয়া ২৮৮৪টি লাইসেন্স আবেদনের মধ্যে ৬৭টি এখনো অনুমোদনের অপেক্ষায় এবং ৪৭টি বাতিল। রেজিস্ট্রারে নম্বর ফাঁকা রেখে ভবিষ্যতের দুর্নীতির পথও খোলা রাখা হয়েছে বলে ধারণা করা হয়।

এছাড়া, স্থানীয় দালালদের মাধ্যমে বাড়তি অর্থ আদায়, নির্ধারিত ফি’র চেয়ে দ্বিগুণ অর্থ নেওয়া এবং কিছু কর্মচারীর বিরুদ্ধে সরকারি পদে থেকেও ব্যক্তিগত সম্পদ গঠনের অভিযোগ উঠে আসে।

অভিযান শেষে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রেরণের প্রস্তুতি চলছে। অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস