বাগমারায় কৃষকের ধানখেত জবর দখল করে পুকুর খনন
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে প্রভাবশালী সারোয়ার হোসেন বিদ্যুৎ লোকজন নিয়ে প্রায় ১০০ বিঘা ধানচাষ করা জমি দখল করে পুকুর খনন শুরু করেন। মঙ্গলবার (৬ মে) ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধ করে দেন এবং এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল ইসলাম জানান, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জমি দখল করে পুকুর খননের সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম চপল (৩৬) নামে একজনকে আটক করা হয়, যিনি খননের দেখভাল করছিলেন। তাকে জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, করখন্ড গ্রামের সারোয়ার হোসেন বিদ্যুৎ বোরো মৌসুমে ধান পাকতে শুরু করার আগেই এক্সেভেটর দিয়ে জমি ঘিরে খনন কাজ শুরু করেন। বাধা দিলে কৃষকদের হুমকি দেওয়া হয়। বাকশৈল গ্রামের গৃহবধূ রোকসানা বেগম বলেন, তাদের ২৬ শতকসহ প্রায় ১০০ বিঘা জমিতে জোরপূর্বক খনন চলছে। আরও জমি দখলের জন্য প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, পুরো বাগমারায় যেভাবে পুকুর খনন চলছে, তাতে শিগগিরই ফসলি জমি বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। তাদের অভিযোগ, বিগত সরকারের সময় একদল মানুষ পুকুর খনন কাজ চালিয়েছিল, আর এখন সেটি আরেক দল অব্যাহত রেখেছে। পেশি শক্তির কাছে সাধারণ মানুষ অসহায়। এছাড়া তিন ফসলের জমিতে পুকুর খনন হচ্ছে যেগুলো একসময় খাজনা দেওয়ার জটিলতায় খাসে পরিনত হবে বলে আশংকা করছেন।
অভিযুক্ত সারোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তাঁর লোকজন দাবি করেছেন, জমি ইজারা নিয়ে পুকুর খনন করা হচ্ছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল ইসলাম জানান, সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। কৃষকদের জমি উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা ও কারাদন্ডসহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব