ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ভাওয়ালকুড়ি সীমান্তে ১৪ জন রোহিঙ্গা আটক


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৭-৫-২০২৫ বিকাল ৫:৩২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি । পুশ ইনের বিষয়টি কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বলেছেন আটক রোহিঙ্গাদের জিঙ্গাসাবাদ শেষে জানা যাবে তারা কোথা থেকে এসেছে ।
জানাগেছে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাটের নতুন বাজার নামাক স্থান থেকে ভোরে ১৪জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয় সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে কুড়িগ্রাম ২২ বিজিবির ভাওয়ালেরকুড়ি ক্যাম্পের সদস্যদের কাছে তাদেরকেছে হস্তান্তর করা হয়। এদেরর মধ্যে ৩জন পুরুষ ও ৩ জন নারী এবং ৮জন শিশু-কিশোরী রয়েছে।
চরভুরুঙ্গামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আমিনুর ইসলাম জানান,আমি ভোরে বাজারে গিয়ে নতুনহাটে অনেক লোকজনের জটলা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলে তার রোহিঙ্গা শরনার্থী বলে জানান।তারা আরো জানায় ভারতের আসাম রাজ‍্যের জেল থেকে গতকাল সোমবার( ৬ মে) বিকেলে ছাড়া পেয়ে মঙ্লবার (৭ মে) ভোরে তাদেরকে ভারত থেকে সীমান্ত পার করে দেয়। সেখান থেকে নুতুনহাটে এসে অবস্হান নেয়।পরে তাদেরকে স্হানীয় সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে নিয়ে যায়।আমি থানা পুলিশকে খবর দেই।এরমধ‍্যেই ভাওয়ালকুড়ি বিওপির বিজিবি সদস‍্যরা খবর পেয়ে চেয়ারম্যানের বাড়িতে এসে তাদেরকে আটক করে।আটক রোহিঙ্গারা আমাকে জানান,তারা ২০১২ সালে উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্প থেকে বেরিয়ে ভারতের আগরতলা হয়ে আসামে প্রবেশ করেন সেখানে তারা পুলিশের হাতে আটক হয়ে এতদিন আসামের জেলে বন্দি ছিলেন।

চরভূরুঙ্গামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ফজরের নামাজের পর নুতুন হাট বাজারে ১৪ জন রোহিঙ্গাকে ঘোরাফেরা করতে দেখে মুসুল্লিরা। পরে তাদেরকে আমার বাড়িতে নিয়ে আসলে তাদের জিঙ্গাসাবাদ করলে জানান ভারতে থেকে তাদেরকে সীমান্ত দিয়ে পার করে দেয়া হয়েছে। তারা আরোও জানান কয়েক বছর আগে রোহিঙ্গা ক্যাম্প হতে ভারতে গিয়ে ধরা পড়ে জেল খাটেন তারা। সাজা শেষ হলে তাদেরকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, ১৪ জন রোহিঙ্গাকে আটকের খবর বিজিবি কর্তৃক মোবাইল ফোনে জানানো হয়েছে। এখন পর্যন্ত আটককৃতদের থানায় সোপর্দ করা হয়নি।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাহাবুব-উল হক ১৪ রোহিঙ্গাদের আটকের বিষয়টির সত‍্যতা নিশ্চিৎ করে জানান, তারা ভারত থেকে না অন্য কোথাও থেকে এসেছে তা জিঙ্গাসাবাদ শেষে বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এমএসএম / এমএসএম

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ