মাদারীপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান
সারাদেশে একযোগে বিআরটিএ অফিসগুলোতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান চালায় দুদক। সেই নির্দেশে মাদারীপুর বিআরটিএ অফিসে মাদারীপুর জেলা দুদকের একটি দল অভিযান চালায়।
বেলা ১১টায় চালানো অভিযানে বিআরটিএ অফিস, প্রাক্টিক্যাল পরীক্ষা মাঠ ও আসেপাশের কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালায় দুদক। সেসময় দুদক কর্মকর্তারা বিআরটিএ অফিসে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া অফিসে সেবা নিতে আসা লোকজনের সাথেও কথা বলেন। এছাড়া প্রাক্টিক্যাল পরীক্ষা মাঠে গিয়ে পরীক্ষা দিতে আসা লোকজনের সাথে কথা বলেন। সর্বশেষে বিআরটিএ অফিসের পিছনে কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালায়। তবে এ অভিযানে কাউকে আটক করেনি দুদক।
দুদক কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে সারা বাংলাদেশে একযোগে বিআরটিএ অফিসে দুদক অভিযান চালিয়েছে। ঘুষ লেনদেনসহ বেশকিছু অভিযোগ আছে বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে। বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি এবং কিছু কিছু ডকুমেন্ট সংগ্রহ করেছি। ডকুমেন্টসহ সবকিছু পর্যালোচনা করে সত্যতা পাওয়া মাত্রই আমরা কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব।
এমএসএম / এমএসএম
দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর
কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী
কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী
টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ
খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী
পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান
বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
Link Copied