ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মুন্নার, আহত ২


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৫ বিকাল ৬:২৬

মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় সামছুউদ্দিন মুন্না আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (০৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রতুলীবাজারে সোনাপুর রাস্তার সম্মুখে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মুন্না উপজেলার বড়থল গ্রামের ফয়জুল হকের ছেলে।

এই ঘটনায় মোটরসাইকেল আরোহী রাজু আহমদ ও পথচারী প্রণজিত গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মোটরসাইকেলে রাজু আহমদ ও মুন্না আহমদ আহমদ আজিমগঞ্জ থেকে রতুলীবাজারের দিকে আসছিলেন। তারা রতুলীবাজার এলাকায় পৌঁছামাত্র পথচারী প্রণজিত রাস্তা পার হচ্ছিলেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী রাজু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি সেলুনের দোকানের পিলারে সাথে ধাক্কা খান। এতে রাজুর সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী মুন্না আহমদ ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন রাজু আহমদ ও পথচারী প্রণজিত। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের বড় ভাই ফয়েজ উদ্দিন বলেন, আমাদের কোন অভিযোগ না থাকায় যথাযথ কর্তৃপক্ষের কাছে ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছি।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বুধবার বিকেলে বলেন,  মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও দুজন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মুন্নার পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন