ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক দৈনিক সকালের সময়কে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত ১২টার দিকে উত্তরার জোনাল এসি সাদ্দাম হোসেন ও উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।এমপি হাবিব হাসান মাত্র তিন বছর সংসদ সদস্য ছিলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপনির্বাচনে অংশ নিয়ে ২০২০ সালের নভেম্বর ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন মারা যাওয়ার কারণে আসনটি শূন্য হয়।
হাবিব হাসান এমপি থাকাকালীন তিন বছরে অন্তত শত কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে।
স্থানীয়রা জানান, এমপি ও মহানগর উত্তর আওয়ামী লীগের পদের অপব্যবহার করে হাবিব নানা দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম জড়িয়ে নিজের, স্ত্রী-ছেলে ও ভাইদের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়েন।
প্রসংগত, গত সেপ্টেম্বরে উত্তরার ৭ নম্বর সেক্টরে হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে যৌথ বাহিনী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫ টি ১০০ ইউএস ডলারের নোটসহ বিভিন্ন দেশের মুদ্রা, ৩ টি পুলিশ লেখা বুলেট প্রুফ জ্যাকেট, ১ টি ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি ও ১ টি হ্যারিয়ার জিপ গাড়ি উদ্ধার করে।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ