ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার দেশ প্রত্যাবর্তনে কুমিল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ১২:৫১

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রত্যাবর্তনে বুধবার (৭ মে) বিকেল ৪ টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরীর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল খতমে কোরআন শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থাকাকালীন সময়ে একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা তাকে সঠিক চিকিৎসা নিতে দেননি। এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশমাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রেখেছিল । 

৫ আগস্ট আল্লাহ আমাদের উপর থেকে লেডি ফেরাউন শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। 

এই সময় খতমে শোকরানা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, হযরত মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শাহজাহান, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা নুরুল হক সিরাজী ।

কুমিল্লা মহানগরের ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া মজুমদার ও ইকবাল হোসেন নোমান সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা নুরুল হক । 

এই সময় আরও উপস্থিত ছিলেন  কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, রানীর বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মনির হোসেন, মহানগর সদস্য সচিব হাফেজ ক্বারী ইসমাঈল বিন হুসাঈন,  যুগ্ন আহবায়ক মাওলানা রাশেদুল ইসলাম ও মাওলানা মোস্তফা কামাল । জেলা আহ্বায়ক জিয়া উদ্দিন , সদস্য সচিব ইকবাল হোসেন নোমান, মুফতি সুলতান মাহমুদ সভাপতি উত্তর জেলা , উত্তর জেলা সদস্য সচিব মাওলানা মাহদুল হাসান সহ উপজেলা থেকে আগত ওলামা দলের নেতৃবৃন্দরা।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ